বিসমিল্লাহির রাহমানির রাহীম
যারা আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার ও সন্মানজনক জীবিকা-আল কুরান।
বিডি আড্ডা মাই লাভ ডট কম
প্রতিষ্ঠাকালঃ ২৫/০৩/২০১০



ধারা-১: নাম- অত্র ওয়েব সাইট এর নাম www.bdaddamylove.comতাই সংবিধানের সবর্ত্র room / chat room বলতে কেবল মাত্র www.bdaddamylove.com কে বুঝাবে।
ধারা-২: ঠিকানা‍- এই রুমের অনলাইন ঠিকানা www.bdaddamylove.com/chat
ধারা-৩: ধরন- এইরুমটি মূলত একটি সম্পূর্ন সামাজিক অনলাইন আড্ডার স্থান।এইখানে গান,কবিতা,কৌতুক সহ সমস্ত সামাজিক বিনোদন করা হয়।এটি একটি সেবা মুলক সংগঠন।
ধারা-৪: আদর্শ- এরুম সম্পূর্ন অশ্লীলতা, অশালীন এবং অসামাজিক আচরন বিবির্জিত। এবং বুমের সবাই পরস্পর ভাল বন্ধু। যে এই মাত্র লগিংকরেছে সে ও বন্ধু। অন্য যে কোন রুমের এডমিন এবং মর্ডারেটরের প্রতি যথাযোগ্য সন্মান প্রদর্শন করা।
Share
ধারা-৫: উদ্দেশ্য ও লক্ষ্য- একে অপরের সাথে বন্ধুত্ত সুলভ সম্পর্কের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যা আলোচনা করে একটা সুন্দর সমাধান বের করা এবং বন্ধুত্বের মাধ্যমে একটা সুন্দর জীবন গড়ে তোলা।

Advertising network

ধারা-৬: শ্লোগান-
ক)"আমরা সবাই বন্ধু, আমরা সবাই সবার।"

খ)”চল হাসতে হাসতে কিছু শিখি।”
ধারা-৭: শপথ-
আমি বিডি আড্ডা মাইলাভ এর সংবিধানে উল্লেখিত সমস্ত আইন কানুন সম্পূর্ণরূপে পড়ে আমার মহান শৃষ্টিকর্তার নামে শপথ করছি যে কারো প্ররোচনায় বা কোন কারনে/অকারেনে আমি এই সংবিধানের পরিপন্থী কোনকাজ করবনা। আমি আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করবো। কোন লোভের কারনে বা কাররো প্ররচনায় আমি আমার দায়িত্ব অবহেলা করলে বা রুমের কোন ক্ষতি হয় এমন কোন কাজে লিপ্ত হলে রুমের সকলের কাছে সহ মহান সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকব।
Your Ad Here

ধারা-৮: কর্মসূচী-
১। প্রতি সপ্তাহে একদিন এডমিন কমিশন মিটিং করে গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

২। অত্র Chat room এর ইউজারের মাঝে পারস্পরিক যোগাযোগ রক্ষা ও ব্যক্তিগত সম্পর্ক/বন্ধুত্তপূর্ন সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালানো।
৩। নবীন ইউজারের মাইক সেটিং সহ
Chat roomএর যাবতীয় সমস্যার সমাধানে সহায়তা প্রধান করা।
৪। কোন দুষ্ট ইউজার যেন অন্য কোন ইউজারকে বিরক্ত করতে না পারে সে দিকে সদা র্সবদা সকলে নজর রাখা।Chat roomএর সুন্দর পরিবেশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
৫।
Chat roomএর বাইরে ও ইউজার দের সাথে ‍‌আলোচনা করা এবং মাঝে মাঝে একত্রিত হয়ে আন্দ করা।
৬। প্রতি বছর বাংলাদেশের যে কোন বিনোদন স্পটে রুমের ইউজার দের নিয়ে আন্দভ্রমন করা।
৭। সমঝোতা হলে সমমনা
Chat roomগুলোর সাথে যৌথ কর্মসূচী প্রনয়ন ও বাস্তবায়নের চেষ্টা করা।
৮। জাতী আদর্শের ভিত্তিতে বাংলাদেশের সকল জাতীয় অনুষ্ঠান গুলো যথাযথ ভাবে পালন করা।
৯। সপ্তাহের নির্দিষ্ট দিনে বিষয় ভিত্তিক আলোচনা/শিক্ষা‍ মুলক আলোচনার ‍আয়োজন করা।
১০। যে কোন ইউজারের ব্যাক্তিগত জীবনের সমস্যা গুলোর সমাধানের যথাসাধ্য চেষ্টা করা।


Monetize your website

ধারা-৯: তহবিল অর্থ ব্যবস্থা-
(ক) অত্র রুমের তহবিল দুই ভাগে বিভক্ত থাকবে। যথা-
(১) সাধারন তহবিল (২) রাহেলিল্লাহ্ তহবিল।
(খ) অত্র রুমের সাথারন তহবিল সরকারী-বেসরকারী অনুদান, সদস্যদের (এডমিন) রেজিষ্টেশন/বাৎসরিক ফি ও সবশেষ অনুদান, বিঞ্জাপনের বিল এবং স্পন্সরশীপ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গঠন করা হবে। এই তহবিল বিডি আড্ডা মাইলাভের নামেখোলা একটি ব্যাংক একাউন্টে জমা থাকবে। এবং উক্ত একাউন্ট এই রুমের যে কোন ২জন সিনিয়র এডমিনের যৌথ স্বাক্ষরে পরি চারিত হবে। এই অর্থ রুমের রেনুয়াল ফি, রুম আপডেট, বিভিন্ন প্রোগ্রামের খরচ সহ রুম সংশ্লিষ্ট সমস্ত কাজে ব্যয় করা হবে।
(গ) অত্র রুমের রাহেলিল্লাহ্ তহবিল রুমের সদস্য সহ যেকোন দান খয়রাত, যাকাত-ফিতরা থেকে প্রাপ্ত অর্থ দ্বারা গঠিত হবে। এই তহবিল পরিপূর্নরূপে কেন্দ্রীয় কমিটি কর্তৃক কঠোর পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ ও দ্বায়ী আমানত দার হিসেবে ঘোষিত তিন (৩) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির নিকট গচ্ছিত থাকবে। এবং অত্র তহবিল কেবলমাত্র শরিয়ত অনুমোদন করে এমন সব খাতে তথা- আর্তের সেবা, চিকিৎসা, বিবাহ, দাফন-কাফন, শিক্ষার জন্য বৃত্তি বা শিক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ বা পরীক্ষার ফি প্রদান, দ্বীনি দাওয়াহ্ ও দ্বীনি শিক্ষার সহাযতা, কোরান শরীফ, হাদিস শরীফ ক্রয় ও বিতরন, ত্রান কার্জক্রম শীতবস্ত্র ক্রয় ও দুস্থদের মাঝে বিতরণ, ইত্যাদি কাজে ব্যয় করা হবে। তবে প্রতি (৩) তিন মাস পরপর ‍উক্ত পরিচালনা কমিটি কেন্দ্রীয় কমিটিকে ‍আয় ও ব্যয়ের ত্রি-মাসিক ইশতেহার জানাতে বাধ্য থাকবেন।
(ঘ) রাহেলিল্লাহ্ তহবিলে নগদ অর্থ ছাড়া ও কোরান শরীফ, হাদিস শরীফ, নিত্য প্রয়োজনী পন্য শুস্ক খাদ্য সামগ্রী ইত্যাদি গ্রহণযোগ্য। তবে তা অবশ্যই রাহেলিল্লাহ্ ভিত্তিতে উপযযুক্ত সহায় বা উপযুক্ত প্রার্থী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাঝে বিতরন করা হবে। এবং প্রাপ্ত দান সামগ্রী সংরক্ষনের গুদাম ভাড়া, মজুদ, পরিবহন, বিডি আড্ডা মাইলাভের লগো অংস্কন খরচ সাধারণ তহবিল থেকে ব্যয় করা হবে।
(ঙ) অত্র রুমের উভয় তহবিল পরিচালনা ও পর্যবেক্ষণ কল্পে রুম প্রেসিডেন্ট চব্বিশ (২৪)ঘন্টার নোটিশে উভয় তহবিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করতে ও হিসাবসমূহ নিরীক্ষা করতে পারবেন।

ধারা-10: (ক)সাধারণ সদস্য- রুমের প্রত্যেক সদস্য সাধারণ সদস্য হিসেবে বিবেচিত। যে কেউ ইচ্ছে করলে এই চ্যাট রুমের সদস্যহতে পারে। তবে তাকে অবস্যই-
১। অশ্লিলতা বিবর্র্র্জিত একটা সুন্দর মনের অধিকারী হতেহবে।
২। রুমের নিয়ম কানুন সম্পূর্ন রূপে মানতে বাধ্য থাকবে।
৩। কারো আইডি নকল করতে পারবে না।
৪। সবার সাথে বন্ধু সুলভ আচরন করতে হবে।
৫। ব্যক্তিগত আক্রোসের কারনে বা যে কোন কারনে কাউকে কটু কথা বলতে বা খারাপ আচরন করতে পারবে না।
৬। অন্য কারো মনে কষ্ট হয় এমন আচরন বা কাজ থেকে বিরত থাকতে হবে।
৭। সিনিয়রদের সর্বদা শ্রদ্ধা করতে হবে।
৮। নারী সদস্যদের প্রতি ধর্মীয বিধি-বিধান মতে সন্মান প্রদর্শন করা ও শালীন আচরন করতে হবে।
৯। উপরোক্ত বিধান গুলো কোন সদস্য ভঙ্গ করলে যে কোন মুর্তে এডমিন কমিশন দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান আরোপ করতে পারে বা প্রথমিক অবস্থায় সতর্ক করো দিতে পারে।
(খ) VIP সদস্য- সাধারন সদস্য (Normal user) এর মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে VIPসদস্য নিবার্চন করা হয়। তবে তার (VIP)এর কিছু যোগ্যতা অবস্যই থাকতে হবে-
১। উপযুক্ত কারন না থাকলে প্রতি এক সপ্বাহে অন্ত ১ বার (১৮০মিঃ) রুমে থাকতে হবে।
২। অবস্যই মাইক ব্যবহার করতে হবে।
৩। সবার সাথে কথা বলতে হবে।
৪। সবসময় ব্যক্তিত্ব পূর্ন আচরন করতে হবে।
৫। রুমে কোন সমস্যা প্রত্যক্ষ করলে তা সমাধানের জন্য যত দ্রুত সম্ভব এডমিন বা মর্ডারেটর সদস্যদের অবহিত করতে হবে। বা রুমের হেলপ লাইনে
(messenger: bdaddamylove@yahoo.com) ইনফর্ম করতে হবে।


(গ) মর্ডারেটর সদস্য- VIP সদস্য দের মধ্যে যারা ভাল / মান সম্পন্ন ইউযার হিসেবে পরিচিতি লাভ করবে এবং রুমে দায়িত্ব শীল ভুমিকা পালনের চেষ্টা চালাবে তাদের কে মর্ডারেটর সদস্য হিসেবে প্রমোশন দেওয়া হয়। তবে-
১। উপযুক্ত কারন না থাকলে প্রতি তিন দিনে অন্ত ১ বার (২৫০ মিঃ) রুমে থাকতে হবে।
২। অবশ্যই মাইক ব্যবহার করে ইউজারদের আনন্দ দিতে হবে।
৩। সবার সাথে বন্ধুত্ব পূর্ণ আচরন করতে হবে।
৪। রুমের সদস্য বৃদ্ধি সহ সাধারন সদস্য
(Normal user) এবং (VIP) সদস্য দের কে সবর্দা বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রধান করতে হবে। এবং তাদের সমস্যা গুলোকে সবোর্চ্চ গুরুত্ব প্রধান করে সমাধানের চেষ্টা করতে হবে।
৫। রোমকে কন্ট্রোল করার জন্য যে এডমিনদের সাথে আলোচনা করে যে কোন সিদ্ধান্ত নিতে হবে।
৬। কমিশন কর্তৃক নির্ধারিত রেনুয়াল ফি নির্দিষ্ট সময়ে দিতে হবে। তবে প্রথম রেনুয়াল ফি উপযুক্ত কারন না থাকলে প্রমোশনের সাত দিনের মধ্যে বিডি আড্ডা মাইলাভের একাউন্টে জমা দিতে হবে এবং তা এডমিন কমিশন বা কমিশনের যে কোন সদস্য কে অবহিত করতে হবে । রেনুয়াল ফি জমা না দেওয়া পযর্ন্ত প্রমোশন স্থায়ী হবে না।
৭। ভিআইপি হিসেবে তাকে অবস্যই কমপক্ষে ১ (এক) মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
৮। প্রমোশনের আগে অবস্যই
messenger id/mail id & cell nom
কমিশনের কাছে জমা দিতে হবে।
(ঘ) এডমিন সদস্য-মর্ডারেটর সদস্যদের মধ্যে যারা ভাল / মান সম্পন্ন মর্ডারেটর হিসেবে পরিচিতি লাভ করবে এবং রুমে দায়িত্ব শীল ভুমিকা পালন করবে এবং মর্ডারেটর সদস্য হিসেবে সমস্ত দায়িত্ব কঠোর ভাবে পালন করবে তাদের কে এডমিন সদস্য হিসেবে প্রমোশন দেওয়া হয়। তবে-
১। যেহেতু এডমিন সদস্যরা সাধারন,
VIP এবং মর্ডারেটর এই তিন টি পযার্য় সাফল্যের সাথে পার করে আসছে সেহেতু তাদের মধ্যে ওই তিনটি গুন অবস্যই উপস্থিত থাকতে হবে।
২। উপযুক্ত কারন না থাকলে প্রতি দিনে অন্ত ১ বার (৬০ মিঃ) রুমে থাকতে হবে।
৩। রুমের প্রতি সবর্দা কঠোর নজর রাখতে হবে যেন কারো কোন সমস্যা না হয়। কোন সমস্যা চোখে পরলে সাথে সাথে সমাধানের চেষ্টা করতে হবে। এতে কারো সহায়তা প্রয়োজন পরলে তা নিতে হবে।
৪। এডমিন কমিশন কর্তৃক নির্ধারিত রেনুয়াল ফি (মাসিক-২১০/- বা বাৎসরিক ২৫০০/- )নির্দিষ্ট সময়ে দিতে হবে। তবে প্রথম রেনুয়াল ফি (কমপক্ষে ৬মাসের ১২৫০/-)উপযুক্ত কারন না থাকলে প্রমোশনের সাত দিনের মধ্যে বিডি আড্ডার একাউন্টে জমা দিতে হবে এবং তা এডমিন কমিশন বা কমিশনের যে কোন সদস্য কে অবহিত করতে হবে । রেনুয়াল ফি জমা না দেওয়া পযর্ন্ত প্রমোশন স্থায়ী হবে না।
৫। রূমের যে কোন কঠিন সমস্যার ব্যাপারে কমিশনের সাথে আলোচনা করতে হবে।
৬। যে কোন সদস্যের প্রমোশনের / ডিমোশনের বিষয়ে উপ যুক্ত কারন সহ কমিশনকে সুপারিস করকবে । তবে কোন সদস্যের প্রমোশনের / ডিমোশনের বিষয়ে কোন অবস্থাতেই (যে কারো জন্য) রুম প্রেসিডেন্ট এর সাথে কোন প্রকারের আলোচনা করা দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
৭। উপযুক্ত কারন খাকলে এডমিন কমিশনের যে কোন সদ্শ্যের সমালোচনা করতে পারবে বা কমিশন চেয়াম্যানের বরাবরে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব আনতে পারবে। তবে কোন অবস্থাতেই এডমিন কমিশনের চেয়ারম্যানের সমালোচনা করা যাবে না। এডমিন কমিশনের চেরম্যানের সমালোচনা করার এখতিয়ার সুধুমাত্র এডমিন কমিশনের মেম্বার দের আছে।
৮। কোন অবস্থাতেই ব্যাক্তি গত (যেমন‍: bye, good night, Vote me pls এই ধরনের) কোন বিষয় global massage এ দেওয়া যাবেনা।
৯। অপ্রয়োজনীয় কোন ছবি কোন অবস্থাতেই মেইন বোর্ড এ আপলোড করতে পারবে না।
১০। সমস্ত ইউজারের সাথে কোমল ও মনন শীল আচরন করতে হবে।
(ঙ) এডমিন কমিশন‍- জাতীয় প্রতিনিধি পরিষদের মতামতের ভিত্তিতে নিবার্চিত ৬ (ছয়)জন এডমিন কে নি্য়ে এডমিন কমিশন গঠিত। সংবিধানের সবর্ত্র কমিশন বলতে এই এডমিন কমিশনকেই বুঝানো হয়েছে। এই কমিশন বিডি আড্ডা রুমের সবর্ময় ক্ষমতার অধিকারী এবং রুমের সমস্ত নিয়মকানুনের প্রতি সবর্দা শ্রদবধাশীল। সমস্ত প্রমোশন / ডিমোশন রুমের ভাল মন্দ, নিয়ম শৃশ্খলা নিয়ন্ত্রন সহ সমস্ত কাযর্ক্রম পরিচালনা করবেন। কমিশন নিন্ম রূপঃ চেয়ারম্যান-১ জন, সদস্য-৫জন মোট ৬ (ছয়)জন।প্রতি কমিশনের মেয়াদ ৪মাস।
১। কমিশন চেয়ারম্যান নিবার্চিত হতেহলে তাকে অবস্যই ২ (দুটি)কমিশনের সদস্য থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
২। কমিশন মেম্বার চেয়ারম্যান নিবার্চিত হতেহলে তাকে অবস্যই ৩ (তিন)মাস বিডি আড্ডা মাই লাভ এর এডমিন হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
(চ) রুম প্রেসিডেন্ট‍-রুম প্রেসিডেন্ট রুমের সবোর্চ্চ ক্ষমতার অধীকারী। তিনি রুম কন্টোলার বা অপারেটরের দায়িত্বে বহাল থাকবেন।

ধারা- ১১ : (ক) কমিশন মেম্বারের দায়িত্ব ও কর্তব্যঃ
১। কমিশন মেম্বাররা চেয়ারম্যান সহ সপ্তাহে একদিন তাদের নিজেদের মধ্যে মিটিং করবে। এবং এডমিন ও মডদের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন ইউজারের প্রমোশনের বিষয়ে আলোচনা করবে এবং একটি চুরান্ত রিপোর্ট তৈরি করতে কমিশন চেয়ারম্যানকে সহায়তা প্রদান করবে।
২। রুমর কল্যানকর সকল বিষয়ে আলোচনা করে একটি চুড়ান্ত সিদ্ধান্তে উপনিত হতে চেয়ারম্যানকে সহায়তা প্রধান বা পরামর্শ দান করবে।
৩। অত্র সংবিধানের ধারা-৯ (ক) উপ ধারা-৯ এর প্রতি সকল কমিশন মেম্বার সবর্দা যত্নশীল থাকবেন।
৪। যে কেউকে প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই তার পারফরমেন্স পুংখানো পুংখানো ভাবে দেখতে হবে।
৫। প্রমোশনের পর কোন সদশ্য সমস্যা শৃষ্টি করলে প্রাথমিক ভাবে তার দায়ভার সুপারিস কারী সহ এডমিন কমিশনের উপর বর্তাবে।
৬। কোন সদস্য প্রমোশন পাওয়ার পর তার পরফরমেন্স কমে গেলে / দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে / রুমের রশৃঙ্খলা পরিপন্থী কোন কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর থাকতে হবে।
৭। কমিশন চেয়ারম্যোন যাদি কমিশন মেম্বারদের সাথে আলোচনা না করে বা মেম্বারদের পাশকাটিয়ে একক ক্ষমতার প্রভাব খাটিয়ে কোন সিদ্ধান্ত নেয় বা বাস্তবায়ন করে বা করতে চেষ্টা করে সে ক্ষেত্রে কমিশন মেম্বাররা সম্মিলিত ভাবে লিখিত আকারে রুমের প্রেসিডেন্টএর বরাবরে অনাস্থা প্রস্তাব আনতে পারে।
৮। ৫ (পাঁচ) জন কমিশনারের কেউ না কেউ (যে কোন একজন)সব সময় রুমে থাকতে হবে। কে কখন রুমে থাকবে তা কমিশন চেয়ারম্যান নির্ধারন করে দিবে।
৯। কারো প্রমোশনের ব্যপারে সিরাসরি প্রেসিডেন্টএর সাথে আলোচনার প্রমান পাওয়া গেলে দায়ী ব্যাক্তি কে প্রাথমিক ‍অবস্থায় সতর্ক ও পরে কমিশন মেম্বারের পদ হতে বহিস্কার করা হবে।
১০। কমিশন মেম্বারদের কেউ পদত্যগ করতে চাইলে কমিশন চেয়ারম্যানের বরাবরে পদত্যগের কমপক্ষে ৪৮ঘন্টা আগে লিখিত পদত্যাগ পত্র যমাদিতে হবে।
১১। অত্র রুমের স্বার্থ ও সংবিধান পরিপন্থি কর্মকান্ডে জড়িত (এডমিন, মড, ভিআইপি) প্রমানিত হলে অভিযুক্তকে দুই (২)বার সংশোধনের সুযোগ দিয়ে তৃতীয় বার সরাসরি বহিঃস্কার বা ডিমোশন করতে পারবে।
১২। রোমে গোয়েন্দা কাজ করার জন্য সুধুমাত্র এডমিন কমিশন মেম্বারদের সকলকে আইডি হাইড অপসন দেওয়া হবে। তবে রুমের সার্থে কমিশন মেম্বাররা চাইলে কমিশনের সবর্সম্মতিক্রমে কমিশনের বাইরে ও যে কাউকে হাইড আপশন দিতে পারে।
(খ) এডমিন কমিশন চেয়ারম্যান দায়িত্ব ও কর্তব্যঃ
১। কমিশন চেয়ারম্যান যে কোন বিষয়ে কমিশন মেম্বারদের সাথে আলোচনা করে রুম প্রেসিডেন্টএর কাছে একটি চুরান্ত রিপোর্ট দাখিল করবেন এবং প্রেসিডেন্ট তার আলোকে কাজ করবেন।
২। কমিশন চেয়ারম্যান সাদারন সদস্য দের ভিআই হিসেবে প্রমোশনের জন্য প্রতি ৭ (সাত) দিনে একটি, ভিআইপি সদস্যদের মড হিসেবে প্রমোশনের জন্য প্রতি ১৫ (পনের)দিনে একটি এবং মড সদস্যদের এডমিন হিসেবে প্রমোশনের জন্য প্রতি ১ (এক)মাসে একটি চুড়ান্ত লিখিত সুপারিশ মালা প্রেসিডেন্ট এর বরাবরে পেশ করবেন।এবং প্রেসিডেন্ট সে অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন।
৩। যদি কোন কমিশন মেম্বারের নামে কোন এডমিন কর্তৃক লিখিত কোন সুনির্দিষ্ট অনাস্থা প্রস্তাব আসে তবে কমিশন চেয়ারম্যান অন্য দুইজন মেম্বার নিয়ে একটি তদন্ত কমিশন ঘঠন করেদিবেন। এই তদন্ত কমিশন ৪৮ ঘন্টার মধ্যে কমিশন চেয়ারম্যানএর কাছে তাদের রিপোর্ট পেশ করবেন এবং কমিশন চেয়ারম্যান এই ‍রিপোর্টএর আলোকে প্রেসিডেন্টএর সাথে আলোচনা করে দায়ীব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
৫। যে কোনে ইউজার কে প্রমোশনের আগে অবস্যই তার সমস্ত দায় দায়িত্ব ভালকরে বুঝিয়ে দিবেন।
৬। প্রমোশনের সময় প্রমোশন কৃত
(VIP, MOD,ADMIN) বা কমিশন মেম্বার কমিশন চেয়ারম্যানের কাছে শপথ বাক্য পাঠ করবেন।
৭। কমিশন মেম্বারদের কর্তৃক ভোটে (৪/৫) পাশ না করা কোন বিশয় প্রেসিডেন্টএর কাছে পাঠালে ৩ ঘন্টার রনাটিশে কমিশন চেয়ারম্যানের পদ থেকে বহিস্কার করা হবে।
(গ) প্রেসিডেন্টএর দায়িত্ব ও কর্তব্যঃ
১। কমিশন চেয়ারম্যানের লিখিত রিপোর্টএর ভিত্তিতে রোমে পরিবর্তন, পরিবর্ধন, প্রমোশন প্রধান করবেন। কোন অবস্থাতেই একক ক্ষমতার বলে কমিশনের লিখিত সিদ্ধান্তের বাইরে কোনপ্রকারের পরিবর্তন, পরিবর্ধন, প্রমোশন প্রদানকরতে পারবেন না। যদি করেন তা হলে কোন নোটিশ ছাড়াই তার পদমযার্দা হরন করা হবে।
২। কোন অবস্থাতেই প্রেমোশনের বিষয়ো কারো সাথে আলোচনা করতে পারবে না।
৩। কমিশন মেম্বাররা যদি সবর্সম্মতিক্রমে কমিশন চেয়ারম্যানেরপ্রতি অনাস্থা জ্ঞাপন করে তবে প্রেসিডেন্ট ৩ ঘন্টার নোটিশে কমিশন চেয়ারম্যানকে বহিস্কার করতে পারবেন।
৪। যে কোন শূণ্যপদ পূরণার্থে প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির জরূরী সভা ডেকে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত পদে মনোনয়ন দান করবেন।
৫। কমিশন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার সময় প্রেসিডেন্টএর কাছে সপথ পাঠ করবেন।এবং প্রেসিডেন্ট কমিশন চেয়ারম্যানেকে সমস্ত কাজ বুঝিয়ে দিবেন।
৬। রুম পেসিডেন্ট কমিশন চেয়ারম্যানের কাছে সপথ বাক্যপাঠ করবেন।
ধারা-১২ : স্তর (ধারা)উদ্ভাবন- অত্র রুমের বৃহত্তর স্বার্থে ও প্রয়োজনে এডমিন কমিশন স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নতুন কোন ধারা উদ্ভাবন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাযর্ক্রম শেষে উক্ত উদ্ভাবিত ধারা বিলুপ্তি সাধন করতে পারবেন।
ধারা-১৩ : উপবিধি বা উপ ধারা- প্রেসিডেন্টএর অধ্যাদেশ এবং এডমিন কমিশন কর্তৃক গৃহীত সংসংবিধান সংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত সংবিধানের উপবিধি বা উপধারা হিসেবে বিবেচিত হবে।
ধারা-১৪ : সংবিধান পরিবর্তনঃ অত্র সংবিধানের কোন ধারা বা তার কোন অংশবিশেষ পরিবর্তন করতে হলে, সে অংশের পরিবর্তে কী হবে – তা লিখিত আকারে এডমিন কমিশনের মিটিংএর কমপক্ষে ২০ (বিশ) দিন আগে রুমের প্রেসিডেন্টএর বরাবরে জমাদিতে হবে। প্রেসিডেন্ট মিটিংএ পযার্লোচনান্তে প্রস্তাবটি গ্রহণ বা বাতিল করবেন।
ধারা-১৫ : রুমের বিলুপ্তিঃ যদি কোন কারনে
www.bdaddamylove.com এই চ্যাটরুমটি বিলুপ্তি স্বাধন করতে হয় তবে-প্রেসিডেন্ট জাতীয় প্রতিনিধি পরিষদের এবং এডমিন কমিশনের যৌথ সভা আহব্বান করবেন। এবং সে সভায় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ১৫ (পনের)দিনের মধ্যে রুম বিলুপ্তি করা হবে। উল্লেখ্য যে রুম বিলুপ্তির সময় রুমের যাবতীয় সম্পদ/তহবিল(নগদ অর্থ)জনকল্যাণে নিবেদিত ও ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত কোন প্রতিষ্ঠানে অথবা কোন এতিমখানায় দান করা হবে।